বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৪:২১

ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানরা আজ সোমবার পরবর্তী কৌশল ও পদক্ষেপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় (ভারতীয় সময়) এই ফোনালাপ হওয়ার কথা রয়েছে। 

এর আগে শনিবার হিমালয় অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। চার দিন ধরে চলা তীব্র গোলাগুলি ও কূটনৈতিক টানাপোড়েনের পর এই ঘোষণা আসে।

যুদ্ধবিরতির ফলে সীমান্ত এলাকায় আপাতত শান্ত পরিবেশ ফিরে এসেছে। পাশাপাশি দুই দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

প্রথম দিকে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও, রবিবার রাত সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে সতর্কতা হিসেবে কিছু স্কুল এখনো বন্ধ রাখা হয়েছে।

রবিবার ভারতীয় সেনাবাহিনী ‘হটলাইন’ বার্তার মাধ্যমে পাকিস্তানকে সতর্ক করে। বার্তায় বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি রেকর্ড করা হয়েছে, এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের আলোচনায় দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা ফোনে অংশ নেবেন। সময় নির্ধারণ করা হয়েছে ভারতীয় সময় দুপুর ১২টা এবং গ্রিনিচ সময় ৬টা ৩০ মিনিট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর