বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১১:১২

অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। খবর আল-জাজিরার।

এ নিয়ে ইসরায়েলি অভিযানের ৭১তম দিনে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে থাকতে পারে।

এদিকে, ইয়েমেনের হোদেইদা, রাস ইসা এবং সালিফ বন্দরে হুতি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলার আগে এসব এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর