বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলবে, গণজমায়েত শনিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১১:৪১

রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ (ব্লকেড) কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়ে তিনি আগামীকাল শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সারা দেশে জুলাই অভ্যুত্থানের পয়েন্টগুলোতে (স্থান) গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তিনি।

শুক্রবার শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি থেকে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি ২৫ ঘণ্টা হয়েছে। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি। প্রথম দফা, আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনসহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের এ তিন দফা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয়, ততক্ষণ কী আমরা এই মাঠ ছাড়ব?’ এ সময় সবাই ‘না’ বলে সমর্থন জানান।

পরে হাসনাত আবদুল্লাহ শনিবারের (আগামীকাল) কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল (শনিবার) বেলা তিনটার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। হাসনাত আবদুল্লাহ বলেন, সারা ঢাকায় জুলাই-অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের যাঁরা শিকার হয়েছেন; পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন তাঁদের স্বজন; মোদিবিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন—সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশে প্রতিটি জুলাই পয়েন্টে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এ লড়াই যারা বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদের শাসন করেছে তাদের, বিরুদ্ধে লড়াই। যে সিদ্ধান্ত জনগণ ৫ আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠার লড়াই। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর