বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সঙ্কটের সময় সর্বদলীয় বৈঠকে মোদি আসছে বড় সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৬:৪৭

পহেলগামে হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে ভারত। বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ‘অপারেশন সিঁন্দুর’ পরিচালনা করে ভারতীয় সশস্ত্রবাহিনী। এরপরই আবারও সর্বদলীয় বৈঠক ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় হবে এই বৈঠক হবে। সেখানে বড় কোনও সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাদের ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। নির্মম হামলার জেরে মোট ২৬ জনের প্রাণ গিয়েছিল। বুধবার রাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত।

এই হামলায় কমপক্ষে ৭০ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। পাকিস্তানও পাল্টা হামলা চালায় যেখানে নিহত হয় ১৫ ভারতীয়। এই ঘটনার পর আরও কড়া পদক্ষেপ করার জন্য এই সর্বদলীয় বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে এখনও কেউ মুখ খোলেননি।

এর আগে, গত ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের ডাকে ওই বৈঠক হয় ২২ এপ্রিল পহেলগামে হামলার প্রেক্ষিতে। ওই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই ছিলেন না। এবার থাকবেন। আর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাত নিয়ে রাজনৈতিক দলগুলোকে তথ্য দেবে বলেও ধারণা করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর