শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যে বার্তা পাঠাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৬:৩৯

পাকিস্তানে ভারতের বিমান হামলার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বার্তা পাঠিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলাকে ‘ভারতের স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এর হুমকি’ হিসেবে অবহিত করে হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাঠানো বিবৃতির বিষয়ে পাকিস্তান জানিয়েছে, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।

এদিকে পাকিস্তানে ভারতের হামলার জেরে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন।

বুধবার (৭ মে) মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি। পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে।

ভারতের এই হামলায় পাকিস্তানের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। এ সময় পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর