শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

র‌্যাব ক্যাম্পে পড়ে ছিল সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৬:২৮

চট্টগ্রামের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পালাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে সাড়ে বারটার দিকে র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহত পালাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি র‍্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় তার অফিস কক্ষে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি নিজে নিজেকে গুলি করে আত্মহত্যা করছেন বলে ধারণা করছি।

ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
তিনি আরো বলেন, ‘পালাশ সাহার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।

এই বিষয়ে জানার জন্য র‌্যাব-৭ এর অধিনায়ক ও র‌্যাবের মিডিয়া কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর