শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৫:৩৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতে।

এদিকে ভারতের এই হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।

অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দি কী সেনা। ভারত মাতা কী জয়।’পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’

অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’ রজনীকান্ত সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল।

মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’ দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত এবং দক্ষিণের আল্লু অর্জুন থেকে শুরু করে চিরঞ্জীবীরা।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ঘটনায় তিন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর