শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ইতালি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১১:৩৬

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, "ইতালি সরকার জানিয়েছে, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী। তারা বৈধ চ্যানেলে নতুন করে শ্রমিক নিতে আগ্রহী। অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা নিরুৎসাহিত করছে তারা। আমরা তাদেরকে বলেছি, এতদিন যারা অনিয়মিতভাবে গিয়েছে, তাদেরও যেন বৈধতার আওতায় আনা হয়।"

বাংলাদেশি শ্রমিকের প্রকৃত সংখ্যা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ঠিক সংখ্যা বলা কঠিন, তবে শোনা যায় ইতালিতে প্রায় এক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এখন থেকে যেসব শ্রমিক যাবে, তাদের সঠিক এবং বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।"

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সাথে সহযোগিতা বাড়ানোর কথা বলেছি। ইতালি এ বিষয়ে একমত হয়েছে এবং তারা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেবে।"

এই উদ্যোগের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর