শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভূমি অফিস সহকারী নিলেন ঘুস, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৬:১৫

কুড়িগ্রাম রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডলের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার সময় গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে।

দুই মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে ভুক্তভোগী ও কর্মকর্তার কথোপকথন এবং ১১ হাজার টাকা গুণে নেওয়ার দৃশ্য দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল পরিষদের একটি কক্ষে বিছানার ওপরে বসে সিগারেট খাচ্ছেন। এ সময় হাস্যোজ্জল অবস্থায় এক ব্যক্তির কাছ জমির কাগজপত্র দেখেন তিনি। কথোপকথনের একপর্যায়ে তাকে ৫০০ টাকার নোট গুণে মোট ১১ হাজার টাকা দেন ওই ব্যক্তি। টাকা গুণে নেওয়ার সময় আব্দুস ছালাম বলেন, ‘বেশি করে দেন। বড় স্যারের কাছে গেছেন যহন। কাল না কইলেন ১৫ দিমু।’ জবাবে টাকা দেওয়া ব্যক্তি বলেন, ‘না, আপনি শুনতে ভুল করেছেন।’

ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে যাওয়া হয় বন্দবেড় ইউনিয়নের চর বন্দবেড় গ্রামের আব্দুল্লাহেল কাফীর কাছে। ঘুসের টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। বলেন, ‘আমার তিন একর সাড়ে চার শতক জমির খাজনা দিতে ইউনিয়ন ভূমি অফিসে যাই। সেখানে ভূমি কর্মকর্তা আমার কাছে সরকারি হিসেব অনুযায়ী, এক লাখ ১২ হাজার টাকা খাজনার হিসাব দেন।

এ সময় আমি বলি ২০২৪ সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে। এতো টাকা কীভাবে হয়? পরে আব্দুস ছালাম আমাকে আড়ালে ডেকে নিয়ে এক লাখ টাকায় নিষ্পত্তি করে দিতে চান। পরে দরকষাকষি করে ৭১ হাজারে রফাদফা হয়। গত মাসে আমি তাকে ৬০ হাজার টাকা দেয়। গত সপ্তাহে বাকি ১১ হাজার টাকা তার খাস কামরায় দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা ভিডিও করেছে আমি জানি না। ভূমি কর্মকর্তার কাছে যখন খাজনার দাখিলা নেয় তখন দেখতে পাই ২০২৪-২৫ অর্থবছরে মাত্র এক হাজার ৫০৫ টাকা পরিশোধ দেখিয়েছেন তিনি।’

অভিযোগের বিষয়ে বন্দবেড় ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল বলেন, ‘আব্দুল্লাহেল কাফীর সঙ্গে আমার নানা-নাতির সম্পর্ক। তার সঙ্গে আমার আর্থিক লেনদেন হয়। গত বছর সে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিল। দুই কিস্তিতে ১০ হাজার করে সেই টাকা আমাকে পরিশোধ করেছে।’ ভিডিওতে টাকা নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করলেও কি জন্য নিয়েছেন তা মনে নেই বলে জানান। তবে তিনি খাজনার ৭১ হাজার টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

এ বিষয়ে মন্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদারকে একাধিবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘ভুক্তভোগী আমার কাছে কিংবা ইউএনওর কাছে কোনো অভিযোগ করেনি। তবে ভিডিওর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

রৌমারী ঘুস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর