শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৈভবে মুগ্ধ মোদি, ‘এই বয়সেই এত বড় রেকর্ড!’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৫:৫১

অল্পতেই কত গল্প লিখে বসেছেন বৈভব সূর্যবংশী। ব্যাটিং স্টাইল, স্কিল কিংবা ভয়ডরহীন মনোভাব—সবকিছুর মিশেলে বৈভবের পতিপত্তি বৃহৎ। তাকে নিয়ে আলোচনারও কমতি নেই। ভারতের মানচিত্র ফুঁড়ে বৈভব স্তুতি ছড়িয়ে পড়েছে বিশ্বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশংসায় ভাসিয়েছেন তরুণ তুর্কিকে।

ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি জানান, ১৪ বর্ষী বৈভবের কীর্তিতে মুগ্ধ হয়েছেন তিনি। একই সঙ্গে বৈভবের ‍উজ্জ্বল সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মিটিংয়ে মোদি বিষ্ময় প্রকাশ করে বলেন, ‘এত অল্প বয়সে ও এত বড় রেকর্ড গড়ে ফেলেছে!’

সদ্য ১৪ শেষ করে ১৫-তে পা দেওয়া বৈভব একটা সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন। তাও আবার আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। গড়েন একগাদা রেকর্ড, নাড়িয়ে দেন টি-টোয়েন্টি ক্রিকেটকে। ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরুর পর মাত্র ৩৫ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন বৈভব। রেকর্ডবুকে তোলপাড় করা এই ক্রিকেটারকে এখনই ভারতের জাতীয় দলে দেখছেন কেউ কেউ।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।’

মোদির মুখে বিহারের ছেলের নাম শুনে অনেকে আপ্লুত হয়েছেন। তবে বেশিরভাগের ধারণা এটি একটি কৌশল মাত্র। দেশটির বিহার রাজ্যে সামনেই নির্বাচন। সেখানে দলের প্রচারণা করতেই বৈভবের নাম নিয়েছেন মোদি, এমন ধারণা বিশ্লেষকদের। বৈভব নিয়ে অবশ্য এমনিতেও মাতামাতি চলছে। তবে উড়তে থাকা বৈভব ধুপ করে পড়েছেন মাটিতে। সেঞ্চুরি হাঁকানোর পরের দুই ম্যাচের একটিতে করেছেন ২ রান, অন্যটিতে শূন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর