শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গোবিপ্রবিতে গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৩:১১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা এবং গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং আগামীকাল মঙ্গলবার শেষ হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থীদের পড়ানো নয়, বরং জাতির জন্য আলোকবর্তিকা হয়ে ওঠা। এজন্য শুধু দেশ নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমাদের চিন্তা করতে হবে। শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর, তাদের মেধা, মনন এবং নৈতিকতার ওপর জাতি নির্ভর করে।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

আইকিউএসি’র পরিচালক ও কর্মশালার মডারেটর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর