বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতে নিষিদ্ধ হলেন যেসব পাকিস্তানি তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৮:১২

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন পাকিস্তানি তারকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। এতে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইন্সটাগ্রাম একাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। সেই সাথে তালিকায় যুক্ত হয়েছে আরো তিনটি নাম। জানা গেছে, একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলী খান ও ফাওয়াদ খান।

২ এপ্রিল তাদের ইন্সটাগ্রাম একাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে, যেমন সানাম সাঈদ, বিল্লাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলী সহ আরো অনেকের।

পেহেলগাম কান্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।

মূলত এই কারণেই হানিয়া আমির ও মাহিরা খানের ইন্সটাগ্রাম একাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তাদের একাউন্ট ব্লক করার একদিন পরেই, ২ এপ্রিল ফাওয়াদ খান, রাহাত ফতেহ আলী খান ও আতিফ আসলামের একাউন্ট ব্লক করা হয়।

ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ ভক্তদেরও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর