শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৮:০৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে ‘কানামাছি খেলা’ খেলছে এবং নির্বাচনের ব্যাপারে স্পষ্ট অবস্থান না নিয়ে লুকোচুরি করছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন। আপনারা লুকোচুরি করছেন। আপনার সরকারের ভেতর থেকেই মনে হচ্ছে অনেকে নির্বাচন চায় না। একটা ‘মুলা’ ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে—কখন হবে, কিভাবে হবে, কেউ স্পষ্ট করে বলছে না।”

তিনি আরও বলেন, “আজকে মানুষ নানা কথা ভাবছে, নানা প্রশ্ন তুলছে। দোসরদের দুধ-কলায় পুষে রাখা হচ্ছে। এই অনির্বাচিত সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অথচ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনৈতিক শক্তিগুলো আপনাদের প্রতি সমর্থন দিয়েছে। সেই সমর্থন পাওয়ার পরও আপনারা গণতান্ত্রিকভাবে বলীয়ান হতে পারেননি।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর