শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৬:৩৪

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রাজিলের সন্ন্যাসিনী ইনাহ কানাবারো লুকাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। বুধবার (৩০ এপ্রিল) তার মৃত্যু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লঙ্গেভিকুয়েস্ট ডেটাবেস অনুসারে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সি এথেল ক্যাটারহাম।

১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণকারী কানাবারো জানুয়ারিতে জাপানের ১১৬ বছর বয়সি টোমিকো ইতোকার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন

পোর্তো আলেগ্রেতে ব্রাজিলের তেরেসিয়ান সিস্টার্স সংঘ এক বিবৃতিতে বুধবার কানাবারোর মৃত্যুর কথা ঘোষণা করে এবং তার 'নিবেদন ও নিষ্ঠার' জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

লঙ্গেভিকুয়েস্ট একটি শোকবার্তায় জানিয়েছে যে, কানাবারো শৈশবে দুর্বল ছিলেন এবং 'অনেকেই সন্দেহ করতেন তিনি বেঁচে থাকবেন কিনা'।

তিনি ১৯৩৪ সালে ২৬ বছর বয়সে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সন্ন্যাসিনী হন। ১১০তম জন্মদিনে তিনি পোপ ফ্রান্সিসের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন।

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে চলতি বছরের জানুয়ারিতে এএফপিকে বলেছিলেন জিআরজির পরিচালক রবার্ট ইয়ং।

লঙ্গেভিকুয়েস্ট জানিয়েছে, কানাবারো ছিলেন ইতিহাসের ১৫তম বয়স্কতম প্রামাণ্য ব্যক্তি এবং ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের পরে দ্বিতীয় বয়স্কতম সন্ন্যাসিনী, যিনি ২০২৩ সালে ১১৮ বছর বয়সে মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর