বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৫:৫৬

বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ঘরে মধ্যরাতে ঢুকার চেষ্টা করছে এক অচেনা মানুষ! আর ভয়ে চিৎকার শুরু করছেন অভিনেত্রী। তবে এটি সিনেমার কোন গল্প নয়, মৌনীর জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১ মে মুক্তি পেতে চলেছে মৌনী রায় অভিনীত ভৌতিক-কমেডি ছবি ‘দ্য ভূতনি’। বর্তমানে মৌনী তার এ সিনেমার প্রচারে ব্যাস্ত।

আর এ সময় অভিনেত্রী তার সঙ্গে ঘটে যাওয়া এক পুরোনো ঘটনার কথা শেয়ার করেছেন। যে হোটেলে মৌনী উঠেছিলেন সেখানে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা করেছিলেন। যে ঘটনার কথা ভেবেই আজও শিউরে উঠছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি নিজেও তখন একটা ছোট শহরে থাকতাম। কেউ আসলে হোটেলে আমার ঘরের চাবি চুরি করেছিলেন।’

‘তাই আমার ঘর খোলার চেষ্টা করছিলেন। তবে যেটা ভালো বিষয়, তখন আমি একা ছিলাম না। আমার ম্যানেজারের সঙ্গেই ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি।’

মৌনীর ভাষ্য, ‘আচমকা এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে যাই। তারপর আমরা রিসেপশনে ফোন করার চেষ্টা করি। বুঝতে পেরে ওই ব্যক্তি বাধা দিয়ে বলেন, তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। আমি তাকে পালটা জিজ্ঞেস করেছিলাম, দরজায় ধাক্কা না দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এই ভাবে দরজা খুলতে আসে? তাও রাত ১২.৩০ টায়?’

প্রসঙ্গত, মৌনী রায় এবং সঞ্জয় দত্ত ছাড়াও ‘দ্য ভূতনি’ ছবিতে সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। যে সিনেমায় মৌনীকে একটি ভূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর