বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দুর্নীতির দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৮:১৭

দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন। নিজ জামাতাকে একটি বিমান সংস্থায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জিওনজু জেলা আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, মুনের বিরুদ্ধে একটি বিমান সংস্থায় নিজ জামাতাকে চাকরি পাইয়ে দিতে ২১৭ মিলিয়ন ওন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

সাবেক প্রেসিডেন্টের ঘুষকাণ্ডে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা। সামরিক আইন জারির দায়ে ইউন সুক ইয়োলকে তার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর সাবেক আরেক প্রেসিডেন্টের দুর্নীতির খবর সামনে এলো। যা নতুন নাটক মঞ্চস্থ করেছে বলে ধারণা অনেকের। দেশটিতে আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মুন। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য বেশি পরিচিত ছিলেন তিনি। তার মধ্যস্থতাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর