শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মনের গোসল, সে আবার কী

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৭:১৩

মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি, এমন দেশের তালিকায় জাপান আছে ওপরের দিকে। জাপানের জীবনযাপন পদ্ধতির নানা দিক সারা বিশ্বে অনুকরণীয়, চর্চিত। চট করে পরিচিত হওয়া যাক জীবন বদলে দেওয়া কিছু জাপানি কৌশলের সঙ্গে।

১. শোগোনাই

জাপানি শব্দ ‘শোগোনাই’–এর অর্থ ‘কিছুই করার নেই’। এতে যা কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, সেটা সহজে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। আর যা কিছু আপনার নিয়ন্ত্রণে আছে, সেসবে ‘ফোকাস’ করতে অনুপ্রাণিত করা হয়েছে।

২. ওয়াবি-সাবি

এর অর্থ ‘পারফেক্ট’ বলে কিছু হয় না। এর মাধ্যমে পারফেকশন না খুঁজে বরং হৃদয় খুলে‘ইম্পারফেকশন’–এর সৌন্দর্য উদ্‌যাপন করতে বলা হয়েছে।

৩. কাইজেন

এর অর্থ ছোট ছোট উন্নতিতে নজর দেওয়া। একবারে অনেক বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ না করে বরং একটু একটু করে সামনে এগোনো। প্রতিদিন আগের দিনের চেয়ে ১ শতাংশ ‘বেটার’ হওয়ার চেষ্টা করা। কেননা কেবল এভাবে একটু একটু করে নিয়মিতভাবে এগোনোর ফলে আপনি যা কিছু অর্জন করবেন, তা হবে টেকসই।

৪. শিনরিন-ইয়োকু

শিনরিন’ শব্দের অর্থ বন বা জঙ্গল। আর ‘ইয়োকু’ অর্থ গোসল। ইংরেজিতে যাকে বলে ‘ফরেস্ট বাথিং’। বনে গোসল? আদতে এর মাধ্যমে বেশি বেশি জঙ্গলে ঘোরা বা প্রকৃতির সঙ্গে সময় কাটানোর কথা বলা হয়েছে। মানসিক চাপ থেকে মুক্তির জন্য, স্ট্রেস হরমোন কমাতে প্রকৃতির জাদুকরী ভূমিকার কথা বলা হয়েছে। মন শান্ত করতে ও পরিষ্কারভাবে চিন্তা করার জন্যও প্রাকৃতিক সবুজ বা গাছপালার কোনো বিকল্প নেই। আদতে গোসলে যেমন শরীরের ময়লা পরিষ্কার হয়, তেমনি মনে জমে থাকা সব ক্লান্তি, অবসাদ, ভার, জটিলতা, দুশ্চিন্তা দূর করতে প্রয়োজন হয় মনের গোসল। আর মনের গোসলের জন্যই আপনাকে নিয়মিত জঙ্গলে যেতে বা প্রকৃতির সান্নিধ্যে যেতে বলা হচ্ছে।

৫. ইকিগাই

এর সম্পর্কে হয়তো জানেন। ইকিগাই বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। এর অর্থ প্রতিদিন আপনি একটা উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে উঠবেন। ইকিগাইয়ের মূলকথা চারটি—এই ৪ প্রবাদ থেকেই বোঝা যায়, ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর