শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের যে অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৮:১৮

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের বক্স অফিসে ক্যাটরিনা কাইফের সাফল্যও চোখে পড়ার মতো। বলিউডে যখন কাজ শুরু করেন তখন হিন্দি জানতেন না। ভাষার উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রাথমিকভাবে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। বক্স অফিসে পেয়েছেন ধারাবাহিক সাফল্য।

সালমান এবং অক্ষয়ের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তবে, অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এ অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট।

যদিও তাদের সম্পর্কে কোনও বিরোধের খবর পাওয়া যায়নি, তবে ক্যাটরিনা একবার বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কীভাবে কষ্ট দিয়েছিল। কেন এই দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘তার সঙ্গে আমি টানা পাঁচ বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে, অক্ষয় এসে ‘হাই, শুভ সকাল, কেমন আছো’ বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে, তখন কেবল ‘শুভ সকাল, আর চতুর্থ বর্ষে, তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে, তিনি প্রথমেই বলেন, ‘কী কাজ?’ আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি।’

অক্ষয়ের সঙ্গে অর্ধডজন সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা। তাই এ ধরনের আচরণ তাকে বেশ কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে, যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয়, এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে। তিনি উত্তর দেন, ‘কে রেগে আছে?’ যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন ‘বোকার মতো কথা বলো না!’ তিনি আরও বলেন যে, ‘আমি কেমন মানুষ সেটা জানি’ এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে।’

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকে শেষবার ‘টাইগার-৩’ এবং ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গিয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর