বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রুমিন ফারহানা

৩৬ দিনে কোন বিপ্লব বা অভ্যুত্থান হয় না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৭

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোন পরিবর্তন,কোন অভ্যুত্থান,কোন বিপ্লব,কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “কোন পরিবর্তন, কোন অভ্যুত্থান, কোন বিপ্লব, কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না। কেউ যদি মনে করে অল্প কয়েকদিন নেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকা স্বর্গে বাস করেছে।”

তিনি বলেন, “একটি রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করল এই অভ্যুত্থান ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

রুমিন প্রশ্ন তোলেন, “যদি ৩৬ দিনে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে ৭০০’র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে দেড় লক্ষ মামলা দেয়া হলো,সেগুলোর হিসাব কি হবে?”

তিনি বলেন, “দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ৭৬ বছর বয়সে কারাগারে যান নাই?”

ব্যারিস্টার রুমিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ১৭ বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোন মূল্য নাই?”

তিনি আরও বলেন, “আমার সামনে বসা ভাই-বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মীবৃন্দ,আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম ৫০টা থেকে ৬০টা মামলা আছে। এরপরে তো দুদু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, একেকজনের বিরুদ্ধে ২০০-৩০০-৪০০ মামলা। তারা নিজেরাও দেন না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোন মূল্য নাই?”

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “কোন পরিবর্তন, কোন অভ্যুত্থান, কোন বিপ্লব, কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না। বছরের পর বছর, যুগ পার হয়ে যায়। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত মিশে থাকে সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। কেউ যদি মনে করে অল্প কয়েকদিন নেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকা স্বর্গে বাস করেছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর