শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আশীফ এন্তাজ রবি

হাসিনা কোথাও যান নি, তিনি আমাদের ভেতর বাস করছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে উপাচার্যের পদত্যাগের দাবিতে। ইতোমধ্যে অনশনরত কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি চরমে পৌঁছালেও প্রশাসনের নীরবতা ও সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক ও বিশ্লেষক আশীফ এন্তাজ রবি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “কুয়েটের শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে। ইতোমধ্যে কয়েকজন হাসপাতালে। অথচ ভিসি বহাল তবিয়তে আছেন। তার কিছু যায় আসে না। আমাদের ভিসিরা চিরকাল এমনই। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সরকার?”

তিনি ইঙ্গিত দেন, বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক, মানবিক ও দায়বদ্ধ দাবি করলেও কুয়েটের মত স্পষ্ট সংকটে তাদের নীরবতাই অন্য বাস্তবতা তুলে ধরছে। তিনি লেখেন, “এখন তো স্বৈরাচারী হাসিনা সরকার নাই। তাহলে কুয়েটের বিষয়টা কেন জিইয়ে রাখা হচ্ছে?”

আশীফ রবির মতে, সরকার, যাকে ছাত্ররা বসিয়েছে বলে দাবি করেন, সেই সরকারেরই এখন ছাত্রদের কান্না-প্রতিবাদে কোনো সাড়া নেই—এটা বিস্ময়কর।

তিনি আরও লিখেছেন, “মিডিয়া এই ব্যাপারে পুরোপুরি মৌনব্রত পালন করছে। মিডিয়া তো স্বাধীন। তাহলে এই নীরবতার মানে কী?”

সবশেষে তিনি এক গভীর ও ব্যতিক্রমী প্রশ্ন তোলেন—“বাংলাদেশ এমন কেন? এখানে চেয়ারে বসামাত্র লোকজন কেন হাসিনা হওয়া শুরু করে? আমার কেন জানি মনে হচ্ছে, হাসিনা কোথাও যাননি। তিনি আমাদের ভেতরেই বাস করছেন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর