বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৮:০৯

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার (২১ এপ্রিল) ঢাকার সেনানিবাসে এ সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, এই বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন আন্ডার সেক্রেটারি জেনারেল লাক্রোয়া। তিনি মিশনে অংশগ্রহণকারী সদস্যদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও, বর্তমানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত সেনাসদস্যদের দায়িত্বশীল ভূমিকাও তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভবিষ্যৎ অংশগ্রহণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, এই অঙ্গীকার ভবিষ্যতেও অটুট থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর