শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হঠাৎ মহাসমাবেশের ডাক দিলো হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সমাবেশের ঘোষণা দেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে।

এসব দাবি মানা না হলে ৩ মে’র মহাসমাবেশের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে সংগঠনটি এক সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর