বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৮:১৫


মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ ঘটে সম্পর্কে। এক সময় যাকে ছাড়া একদমই চলত না, সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না কোনো যোগাযোগ।

তবে চলার পথে কিংবা অন্যান্য যেকোনো ভাবেই পুরোনো সম্পর্কের মানুষটির সঙ্গে পুনরায় দেখা হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আসলেই কী করা উচিৎ? চলুন জেনে নিই প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে যা করণীয়-

১.বন্ধুত্বপূর্ণ আচরণ করুন

ব্রেকআপ যে কারণেই হয়ে থাকুক না কেন, যার কারণেই হয়ে থাকুন না কেন প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে না গিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই ভালো। এতে করে মনের ভেতরে কোনো ধরণের অনুভুতি থাকবে না যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। যিনি চলে গিয়েছেন তিনি তো চলেই গিয়েছেন। তার ওপর রাগ দেখিয়ে এড়িয়ে গিয়ে থাকার অর্থ আপনি এখনো তাকে ভুলতে পারেন নি। বরং এতে আপনারই ক্ষতি হবে।

২.রাগ বা হিংসা দেখাতে যাবেন না

ধরুন কোনো কারণে প্রাক্তনের সঙ্গে ব্রেকআপ হয়েছিল আপনার। কিন্তু তাই বলে হঠাৎ দেখা হলে সেই রাগ ঝাড়বেন তার তো কোনোই প্রয়োজন নেই। এতে করে প্রাক্তন ভাববেন যে আপনি তাকে ভুলতে পারেননি। অথবা যদি প্রাক্তনের সঙ্গে তাদের নতুন প্রেমিক/প্রেমিকার দেখা হয়ে যায় সেক্ষেত্রে হিংসা করাটাও বোকামি। মনে রাখবেন যা হয় তা ভালোর জন্যই হয়।

৩.নিরাপত্তাহীনতায় ভুগবেন না

ধরুন আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গেই আছেন। এই সময় হঠাৎ প্রাক্তনের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। এতে করে ভয় পেয়ে যাবেন না যে আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে পারে। বরং এতে করে আরও উল্টোটাই হতে পারে। ভয় পেয়ে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগে আপনি নিজেরই ক্ষতি করে ফেলবেন।

৪.নিজের সম্মান বজায় রাখুন

আগে আপনারা একে ওপরের কাছাকাছি ছিলেন। এখন তো আর নেই। তাই বলে নিজের প্রাক্তনকে অসম্মান করে এবং খোঁচা দিয়ে কথা বলবেন না। এতে করে আপনি নিজের সম্মান বজায় রাখতে পারবেন। আপনাদের ব্রেকআপের অবশ্যই কোনো কারণ রয়েছে। দুজনের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র তার ওপর দোষ চাপিয়ে দিয়ে ভাববেন না আপনিও অনেক ভালো কাজ করেছেন। চুপচাপ থাকুন। নিজের সম্মান বজায় রাখুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর