শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৫:৫১

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, "যে যা বলুক না কেন, জুনের পর আর নির্বাচন পেছানো হবে না।"

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'-র বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল আরও বলেন, "সংবিধান ও গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক।"

এর আগে দুপুর ১২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে আরও ছিলেন—স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন,
"আমরা নির্বাচনের রোডম্যাপসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের দলের অবস্থান প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরব।"

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় তারা কিছুটা অসন্তুষ্ট। তবে আলোচনা চলমান থাকবে এবং ভবিষ্যত বৈঠকগুলোতে বিষয়টি স্পষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর