শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

চার বছর মেয়াদি শিক্ষাক্রম চালুসহ ছয় দফা দাবিতে রাজধানীর ব্যস্ততম সাত রাস্তার মোড় অবরোধ করেছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও ফ্লাইওভার পুরোপুরি অবরোধ করে রাখে। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে পলিটেকনিক শিক্ষাক্রমকে চার বছরে উন্নীতকরণ, কর্মক্ষেত্রে ৭০ শতাংশ কোটার দাবি, শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি শিক্ষার মান অনুযায়ী নিয়োগের নিশ্চয়তা, চাকরিতে টেকনিক্যাল শিক্ষার্থীদের প্রতি বৈষম্য বিলুপ্তি, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সমান স্বীকৃতি এবং প্রশিক্ষণের পর উপযুক্ত নিয়োগ।

তারা অভিযোগ করেন, এইচএসসি পাস সাধারণ শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে ৭০ শতাংশ কোটা নির্ধারণ করা হলেও কারিগরি শিক্ষার্থীদের জন্য মাত্র ৩০ শতাংশ রাখা হয়েছে, যা পুরোপুরি বৈষম্যমূলক।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন।

সাত রাস্তা ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে এখনও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আন্দোলন অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর