শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাদরাসায় ছাত্রের রহস্যজনক মৃত্যু, ছাদে মিললো মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৮

কুমিল্লার মনোহরগঞ্জে মাদরাসার ছাদে তাহমিদ (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। উপজেলার হাসনাবাদ ইউপির অহিদুল আলম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ও এতিমখানায় এ ঘটনা ঘটে। সোমবার (১৪ এপ্রিল) সোমবার সকালে প্রতিষ্ঠানটির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাহমিদ চাটখিল উপজেলার বানসা গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে ওই মাদরাসার নূরানি প্রথম জামায়াতের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের বাবা মাইন উদ্দিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় মাদরাসায় যায় তাহমিদ। ১৪ এপ্রিল সকাল আনুমানিক ১০টার সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব নিহতের বাবাকে মুঠোফোনে জানান তার ছেলে তাহমিদ এর মৃতদেহ মাদরাসার ছাদে পড়ে আছে।

এ খবর পেয়ে সকাল পৌনে এগারোটায় তিনি মাদরাসায় ছুটে আসেন ও ঘটনার সত্যতার বিষয়ে নিশ্চিত হন। পরে মনোহরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে ঘটনাস্থল থেকে ঐ মাদরাসা ছাত্রের লাশটি উদ্ধার করে পুলিশ।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মাইন উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর