শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৫১ বছর পর প্রথম অপারেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৮:২১

প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রসূতি মা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। আর এর মাধ্যমে সর্বপ্রথম অপারেশন থিয়েটার চালু করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথমবারেরই সফল সিজারের মাধ্যমে নাজমা আক্তার (২৬) নামের এক প্রসূতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলীর তত্ত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনের প্রধান সার্জন ডা. শাহনাজ শিমুল ও ডা. তহুরা আক্তার। তাদের সাথে ছিলেন ডা. এসএম মাসুম বিল্লাহ ও শিশু বিশেষজ্ঞ ডা. অনামিকা ভট্টাচার্য।

নবজাতকের বাবা উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে আমার স্ত্রীর সিজার করা হয়েছে। বর্তমানে স্ত্রী এবং সন্তান দুইজনেই সুস্থ আছে।

স্থানীয় গণমাধ্যম কর্মী জুনায়েদ খান সিয়াম বলেন, ১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে লোকবলসহ পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে উপজেলার সেবা গ্রহীতাদের বরিশালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে গিয়ে সেবা নিতে হয়েছে। এতে করে সাধারণ রোগীদের দালালের খপ্পরে পরে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে।

এ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার চালু করার। কিন্তু অতীতের কোন সরকারই এ দাবি বাস্তবায়ন করেননি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আন্তরিকতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

গত ১৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে চালু হওয়া অপারেশন থিয়েটারে এখন থেকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর