বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গ্রিল কেটে বাড়িওয়ালার হাত-পা বেঁধে ফ্ল্যাটে ডাকাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

গাজীপুর মহানগরীর পূবাইলে ফ্ল্যাট বাড়ির গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর রাতে ৪টা থেকে শুরু করে ফজরের আজানের আগ মূহুর্ত পর্যন্ত এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘিরপাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে। সাইদুল ইসলাম একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে ওই ফ্ল্যাট থেকে প্রায় ৬ লাখ টাকা, ৮ ভরি সোনা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।ডাকাতেরা একটি কালো হাইয়েস গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাঁধন খুলে মুক্ত করেন।

গৃহকর্তা সাইদুল জানান, ৪-৫ জন ডাকাত ২য় তলার বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সবার হাত-পা রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে।ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ফোন ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়।তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানিনা।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, ডাকাতির অভিযোগ পাইনি।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত চলমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর