শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৭:২৬

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত কিছু নয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছেন, সম্পর্কগুলি দেশের সঙ্গে হওয়া উচিত, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নকে কেন্দ্র করে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে দুজনেই একমত হয়েছেন।

তৌহিদ হোসেন আরও বলেন, তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, ভারত বা চীন যাদের কাছ থেকে ভাল সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত।

লুটপাটকে কোনো প্রতিবাদী ভাষা হিসেবে না চিহ্নিত করে তিনি বলেন, যারা এমন কাজ করছে, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে। দেশের বিনিয়োগ সম্মেলন চলাকালে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে তিনি একটি পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে মনে করেন।

এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তিনি জানান, মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন নিশ্চিত করেছে, তবে বাকি তালিকা তারা পর্যালোচনা করছে। তবে বাস্তব পরিস্থিতি সবাইকে বুঝতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর