শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফলের কার্টুনে খণ্ডিত লাশ, যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১১:০৩

ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা দুটি ফলের কার্টুন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির (পুরুষ) মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথা না থাকাইয় পরিচয় শনাক্ত করা যায়নি তখন। অবশেষে লাশের পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম সবুজ। তিনি সাভার থানাধীন যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন তার লাশটি শনাক্ত করেছেন।

শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ খণ্ডিত অংশ পাওয়া যায়।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সবুজ বনানী একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) থেকে সবুজ নিখোঁজ ছিল। বিকেলে সাভার থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের জিডি করা হয়। শুক্রবার সকাল থেকে নিহতের মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো একটি খণ্ড কুকুরকে টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাতে মানুষের অস্তিত্ব খুঁজে পায়। পরে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে আসে।

পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেন নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জে এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি। সেখানে কাজ করে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জে কাজ শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর