শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রামপুরার সিএনজি গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৩:২৯

রাজধানীর রামপুরায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোর ৫টা ২৮ মিনিটে রাজধানীর রামপুরা পলাশবাগের একটি সিএনজি ও অটো রিকশার গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ১ম ইউনিট।

ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি আরও বলেন, খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর