বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নামাজরত বাবাকে হত্যা করলো ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১২:৫১

চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রিফাত হোসেন (১৭)। শনিবার (২২ মার্চ) রাতে চুয়াডাঙ্গার পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে ও ইতালি প্রবাসী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রিফাত মোবাইলে গেমে আসক্ত। মাগরিবের আগে দোদুল হোসেন রিফাতের মোবাইল কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরই দোদুল হোসেন নামাজে দাঁড়ালে পেছন থেকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দোদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন এবং ছেলের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়।

এতে তার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুনায়েত তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ আটক করেছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর