বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৫:১২

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর এডিলেডের সমুদ্র সৈকতে বিষাক্ত ঘন ফেনা দেখা দিয়েছে। এই ফেনা গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি সার্ফারকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। 

সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। 

এদিকে সীড্রাগন, মাছ ও অক্টোপাসের মতো হাজারও মৃত সামুদ্রিক প্রাণী উপকূলে ভেসে আসছে। সার্ফারদের অসুস্থতা ও সামুদ্রিক প্রাণীর মৃত্যুর জন্য রহস্যময় এই ফেনাকেই দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সৈকত।

ভারত মহাসাগরের কোল ঘেঁষে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক সমুদ্র সৈকতে সম্প্রতি রহস্যজনক বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ে। এর ছোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ওই অঞ্চলে আতঙ্ক দেখা দেয়।

সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। এতে গভীর সমুদ্র থেকে ভেসে আসে অসংখ্য মরা মাছসহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী।

সার্ফিং করতে আসা পর্যটকদের কাছে অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত সমুদ্রে নেমে শতাধিক সার্ফার অসুস্থ হয়েছেন। সুমদ্রে নেমে বিষাক্ত ঘন ফেনায় ভিজে অনেকেই ঝাপসা দৃষ্টি, চোখ চুলকানো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তায় অনির্দিষ্ট কালের জন্য জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো বন্ধ ঘোষণা করেছে। গবেষণা ও পরীক্ষার জন্য বিষাক্ত ফেনার নমুনা এডিলেডে নিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, গরম তাপমাত্রা, স্থির জলরাশী আর চলমান সামুদ্রিক তাপপ্রবাহের কারণে গভীর সমুদ্রে এই ফেনার সৃষ্টি হতে পারে। এ ধরণের পরিবেশ বিপর্যয় এর আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা।

স্থানীয় সার্ফার অ্যান্থনি রোল্যান্ড সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণীর ছবি অনলাইনে পোস্ট করেছেন। এসব প্রাণীর মধ্যে রয়েছে সীড্রাগন, নানা প্রজাতির মাছ ও অক্টোপাস। তিনি বলেন, ‘পানিতে অদ্ভুত কিছু আছে তার দৃশ্যমান প্রমাণ রয়েছে।’

সৈকতের পাথরের ওপর ফেনা বুদবুদ হয়ে উঠছে এবং বালিতে সাপের মতো রঙিন রেখা তৈরি করছে। রোল্যান্ড বলেন, ‘কিছু ফেনার বুদবুদে কিছুটা রংধনুর আভা রয়েছে।’ সপ্তাহান্তের ছুটিতে পানিতে নেমে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বলেও জানান এই সার্ফার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর