শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইশরাক হোসেন

অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১০:৩৬

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না।

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইশরাক হোসেন এ কথা বলেন।

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে। এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না। কারণ, জনগণ এসব প্রশাসককে এক দিনের জন্যও অফিসে বসতে দেবে না।

শেখ হাসিনা যেভাবে মনোনয়ন–বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর