শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঈদে ‘রহস্যের জট’ খুলতে আসছেন মিথিলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৩:৫২

আসন্ন ঈদুল ফিতরে নিজের কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচিত একটি ওয়েব সিরিজের ‘রহস্যের জট’ খুলতে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র রহস্য জানাতে দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন অভিনেত্রী।

২০২৩ সালে শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের প্রথম কিস্তি মুক্তি পায়। এ সিরিজে জটিল মানসিকতার এক নারীর চরিত্রে ধরা দেন মিথিলা।

অনেক প্রশ্ন সামনে রেখে সিরিজটি শেষ হয়। সেসব প্রশ্নের উত্তর আর রহস্যের জট খুলতেই নির্মিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিরিজ।

ওয়েব সিরিজের নতুন পর্ব প্রসঙ্গে অভিনেত্রী মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও দারুণ একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। আশা করছি, এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন।

তিনি আরও বলেন, টিমের সবাই দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। দ্বিতীয় সিরিজের গল্প কিংবা আমার চরিত্রের বাঁক নিয়ে কিছুই এখন জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।

আসন্ন ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর