শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্রাজিলের খেলা হচ্ছে না নেইমারের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১১:১৩

১৬ মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন। মাঠে নামার কথা আগামী সপ্তাহেই। তবে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি। করিয়েছেন আরও ৩টি।

তবে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না।

ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলোও চোটের কারণে খেলতে পারছেন না। তাঁদের বদলে দলে ডাক পেয়েছেন লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় ওপরে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর