বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১১:১৮

সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ দাবি করে নারায়ণগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ-বিরোধী এক সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়।

‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ এক নাগরিক প্ল্যাটফর্ম এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘যখন শিক্ষার্থীরা ধর্ষকের বিচার চেয়ে আন্দোলন করছে, বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দের নিষ্পত্তি চেয়ে নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছে তখন পুলিশ বাহিনী তাদের যাত্রার উপর হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলার মধ্য দিয়ে খোদ প্রশাসন ধর্ষণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করি। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান আন্দোলনকারীরা।’

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব পপি রানী সরকার, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানা শাখার সদস্য দিলশাদ আফরিন, আবৃতি শিল্পী শ্বাশতী পাল, শিল্পী সুমনা আক্তার, সরকারি তোলারাম কলেজের ছাত্রী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী মৌমিতা নূর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর