শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শাহিদ কাপুরের স্পর্শে গ্লামার বেড়েছে কারিনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৫:৩৮

সাবেক প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে সম্প্রতি আলিঙ্গন করেছেন কারিনা। আন্তর্জাতিক পুরস্কারমঞ্চের এ ঘটনা কোথা থেকে কী হয়ে গেল! সাবেক প্রেমিক যুগলের এ দৃশ্য বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মাত্র কয়েক মুহূর্তে বদলে গেছেন করিনা কাপুর খান। অকারণে হেসে গড়িয়ে পড়ছেন তিনি। ক্ষণে ক্ষণে লজ্জায় লাল হচ্ছে গাল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, শাহিদের স্পর্শে কারিনার গ্লামার নাকি বেড়ে হয়েছে দ্বিগুণ।

রোববার তিনি আশমানি নীল রঙের কাঁধখোলা গাউনে সেজেছিলেন। সঙ্গে পড়েছেন মানানসই গয়না। ক্যামেরাম্যানদের ছবি বলছে, কারিনা যেন ‘জব উই মেট’ যুগে পৌঁছে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই মায়ানগরীতে শুরু হয়েছে কানাঘুঁষা, তাহলে কি এটা শাহিদ কাপূরকে জড়িয়ে ধরার ফলাফল?

সম্প্রতি আন্তর্জাতিক স্তরের একটি পুরস্কারমঞ্চে পাশাপাশি দাঁড়িয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী। শুরুতে সামান্য অস্বস্তি, দ্বিধা ও জড়তা ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বলছে, সাইফপত্মী শাহিদকে আলিঙ্গন করে কথা শুরু করেন। জড়িয়ে ধরেন পুরনো প্রেমিককে। অন্যদিকে শাহিদ তখনও অস্বস্তিতে! কী করে অতীত, এত অভিমান, আবেগ ভুলবেন তিনি? আরব সাগরের তীরে অনেক ঢেউ ভেঙেছে তারপর।

এ তিক্ততার মধ্যেই ইমতিয়াজ় আলির জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। সেবার ছবি বক্স অফিসেও ঝড় তুলেছিল। শাহিদ-কারিনা বরাবরের জন্য বিচ্ছিন্ন! শুধু বলিউড কেন, সেই অতীত দুই তারকার ভক্তরাও ভুলেননি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর