শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কঙ্গোতে নৌকাডুবে ২৫ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৪:৫৩

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে নৌকাডুবে ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, ‘প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।’

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার (৭ মাইলেরও বেশি) ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।

প্রসঙ্গত, এই অঞ্চলে নৌকা দুর্ঘটনা প্রায়শই ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর