শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বক্স অফিসে কত আয় করল ‘ছাবা’?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১১:৪২

বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা মুক্তির একমাস পরেও বক্স অফিসে এখনও আয় করে চলেছেন। বর্তমানে ভারতীয় বক্স অফিসে ছাবা ছবিটির মোট আয় ২৫ তম দিনের পর দাঁড়িয়ে আছে ৫২৬ কোটি ৫ লাখ টাকায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির পর চতুর্থ সোমবার ভিকি কৌশল অভিনীত এই ছবিটি ৫ কোটি টাকা আয় করেছে। ছাবা ছবিটি বক্স অফিসে প্রথম সপ্তাহে ২২৮ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়।

তৃতীয় সপ্তাহে ছবিটির আয়ের পরিমাণ ছিল ৮৪ কোটি ৫ লাখ টাকা। চতুর্থ শুক্রবার এটি ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ১৩ কোটি ৫০ লাখ টাকা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থাকায় আয়ের পরিমাণ কিছুটা কমে। এদিন ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিক ঘরে মাত্র ৮ কোটি ৫০ লাখ টাকা তুলতে পেরেছে।

ভারতে ৫৩০ কোটির দোরগোড়ায় থাকলেও বিশ্বজুড়ে ছাবা ছবিটি ৭০০ কোটির মার্ক টপকে গেল। বর্তমানে ৭০৫ কোটি ৩০ লাখ টাকার মোট ব্যবসা করেছে এই ছবি পুরো পৃথিবী জুড়ে। এটি ২০২৫ সালের প্রথম ছবি যা ৭০০ কোটির ক্লাবে প্রবেশ করল। রবিবার দিন ভারতের বাইরে এই ছবিটি ১ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে।

ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে আছেন রাশমিকা মান্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর