বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কিছু বিষয়ে অস্বস্তিতে পড়েছিলেন করদাতারা। তার মধ্যে একটি হলো কোনো ভুল হলে অনলাইনে সংশোধনের সুযোগ না থাকা। এবার করদাতাদের সমস্যার বিষয়টি মাথায় রেখে সংশোধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এনবিআর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।

যে সব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলের কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান তারা ওয়েবসাইট ব্যবহার করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআর সূত্র জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।

উল্লেখ্য, আয়কর দিবসের পরও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা চালু করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর