শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডিএমপি কমিশনার

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০

বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা, প্রধানত মোবাইল ছিনতাই ছাড়া নগরে বড় কোনো অপরাধ নেই। দেশের আইনশৃঙ্খলার অবস্থা খুব ভালো, বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার কথা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

উত্তরার ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে কিশোর গ্যাঙের পাঁচ জন বা এ ধরনের কেউ টঙ্গি থেকে এসে কাজটি করেছে। ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটি হ্যান্ডেল করছি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, বিচ্ছিন্ন দুই-একটি, প্রধানত মোবাইল ছিনতাই ছাড়া নগরে বড় কোনো অপরাধ নেই। ল অ্যান্ড অর্ডারে কোনো সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক। আমার অফিসাররা চমৎকারভাবে তাদের মনোবল ফিরে পেয়েছেন।

শহীদ মিনারে নিরাপত্তা জোরদার

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র‍্যাবসহ অন্যরা সমন্বয় করে কাজ করবেন।

তিনি বলেন, শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনার সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা পলাশী গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।

আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশের অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী।

তিনি বলেন, আমরা কোনো আশঙ্কা দেখি না। মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনো ধাতব পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে। শহীদ মিনারের চারপাশে এক কিলোমিটারের মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর