বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

আগামীকাল (৩০ ডিসেম্বর) সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। আজ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

একইসাথে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সেখানে উপদেষ্টা জানান, আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেব, আয়নাল হোসেন।

একইসাথে আজ বেলা পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামও সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর