শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৩:২৯

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। শুক্রবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পারায় পরিবারগুলোর সদস্যরা ঘর হতে বের পেরেছেন। তবে ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর