শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

১০৫৭ কোটি টাকায় ২ লাখ ৯০ হাজার টন সার কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:৩৮

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা, কাতার ও দেশীয় এক কোম্পানি থেকে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৫৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৯৫ টাকা।

 

এরমধ্যে এক লাখ ২০ টন ইউরিয়া, এক লাখ ৩০ হাজার টন এমওপি এবং ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে।

বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম বৈঠক।

 

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ৮৭ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৭০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

একই প্রতিষ্ঠান থেকে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৯৭ কোটি ৫৮ লাখ এক হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ এর কাছ থেকে ২০তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৬ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

একই প্রতিষ্ঠান থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৭ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৬২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৭ম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৮ম লটে ৫০ হাজার মেট্রিক টন কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

একই চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিন্টরগ’ থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১১১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা'আদেন থেকে ৫ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ১৯৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর