শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় দুই বোনসহ ৪ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) এবং তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দলবেঁধে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়ক পার হবার সময় কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলার বোন মারিয়ারও মৃত্যু হয়। আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসক।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। পরে সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ থেকে সরে আসে জনতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর