বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাজা শেষে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১

বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে ২২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০, পাকিস্তানের ১১, শ্রীলঙ্কার ৮, থাই ৫ এবং ফিলিপাইনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।

বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০, পাকিস্তানের ১১, শ্রীলঙ্কার ৮, থাই ৫ এবং ফিলিপাইনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জনকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর