বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১২:৪৯

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলোতে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

 

বুধবার (১২ জুলাই) এই হামলা চালানো হয়।

 

এর আগে, মঙ্গলবার(১১ জুলাই) কিয়েভকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছিল রুশ সেনারা।

বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, রাশিয়া পরপর দুই রাতে কিয়েভ এবং নিকটবর্তী অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

 

“বিমান অভিযানের সতর্কতা জারি! কিয়েভের দিকে এই অঞ্চলে নিযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা,”

 

বুধবার (১২ জুলাই)  সকালে টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনের কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ‘হামলার সতর্কতা সাইরেন চালু রয়েছে। এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভে কাজ করছে। ’

 

কিয়েভের সামরিক প্রশাসন পরবর্তী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মতো বিস্ফোরণের শব্দ শুনেছেন।

 

ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভের আকাশসীমায় প্রবেশ করা সব রাশিয়ান ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর