শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৩ মাসে কোটিপতি বেড়েছে প্রায় তিন হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬

চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা।

ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান—সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর