বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৭তলা ভবণের ছাদ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী নিহত

মাসুদুর রহমান, কালিয়াকৈর(গাজীপুর)

প্রকাশিত:
১১ জুলাই ২০২৩, ১৯:৩৪

গাজীপুরের কালিয়াকৈরে ৭তলা ভবণের ছাদ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১১জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত হলেন, নওগাঁ জেলার মান্দা থানার নজর আলির ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। তিনি বাসাবাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকার হরিণহাটি জয়নাল হোসেনের ৭তলা ভবনের সিকিউরিটি গার্ডের কাজ করতেন আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে ১১টার দিকে ওই ৭তলা ভবনের ছাদে উঠলে হঠাৎ করে আব্দুর রাজ্জাক পরে যায়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
মালিকের ভাই জিল্লুর রহমান জানান, আমামদের ভবনের ছাদ থেকে পড়ে সিকিউরিটি গার্ড মারা গেছে। কী ভাবে মারা গেল আসলে বুঝতে পারতেছি না।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান জানান, ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সিকিউরিটি গার্ড নিহত হয়েছে।এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর